চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার
দিল্লি থেকে আসা অনলাইন সামগ্ৰীর কন্টেনার লরি গুয়াহাটি হয়ে ত্রিপুরার আগরতলায় পাচারের পথে বাজারিছড়ার চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। গাড়িটি আটকের পর পুলিশ চেকিং এর জন্য চালক গাড়ির গেট খুলে দেওয়ার বাহানা করে অন্ধকারের সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার সকালে গেট ইনচার্জ নিরঞ্জন দাস দলবল নিয়ে গাড়িটি তল্লাশি করলে এতে দুটি কাঠের বাক্স থেকে ৩৬০০ বোতল এস্কাফ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারি মূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকার মত হবে বলে সিডি এসপি অনির্বাণ শর্মা জানিয়েছেন।তিনি আরও বলেন, পলাতক চালককে জালে পুরতে পুলিশি অভিযান জারি রয়েছে। গাড়ি মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।