logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

হজরত মুহাম্মদ(স.)-এর অবমাননার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ধার্মিক জনমোর্চার বিশ্ব নবী হজরত মুহাম্মদ(স.) সম্পর্কে

হজরত মুহাম্মদ(স.)-এর অবমাননার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ধার্মিক জনমোর্চার

বিশ্ব নবী হজরত মুহাম্মদ(স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানাতে সংবাদিক সম্মেলন আয়োজন করলো ধার্মিক জনমোর্চা। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের কুটুক্তির তীব্র নিন্দা জানায় বিভিন্ন ধর্মগুরুরা। ধার্মিক জনমোর্চার প্রতিনিধিরা এইদিন বলেন যে, আমাদের দেশে বছরের পর বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান। সবাই একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে। কিন্তু বিজেপির সাম্প্রদায়িক ও ঘৃণ্য রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করছে। প্রেস মিটে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ গিরি মহারাজ, জামাআতে ইসলামী হিন্দের সাবেক রাজ্য সভাপতি রহমত আলী খাঁন, খ্রিস্টান ধর্মগুরু বিশপ অলোক মুখার্জি, শিখ ধর্মগুরু সরল সিং বচন, বৌদ্ধধর্মগুরু ড: অরুণ জোতি ভিক্ষু, কলকাতা খেলাফত কমিটির নাসির আহমেদ , ধার্মিক জনমোর্চার আহ্বায়ক সাদাব মাসুম প্রমুখ।

125
22155 views

Comment