logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমের প্রতিটি ব্লকে শহীদ দিবস উদযাপন। আজিম শেখ,বীরভূম:- ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের ন

কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমের প্রতিটি ব্লকে শহীদ দিবস উদযাপন।

আজিম শেখ,বীরভূম:-

১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের নেতৃত্বে No Identity No Vote এর দাবীতে মহাকরণ অভিযানের সময় ধর্মতলায় তৎকালীন স্বৈরাচারী বামফ্রন্ট সরকারের পুলিশ ১৩ জন যুব কংগ্রেস কর্মীদের গুলি করে হত্যা করে। সেই অমর শহীদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন বীরভূমের প্রতিটি ব্লকে ব্লকে।এবং বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, ময়ূরেশ্বর - ১ ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ময়ূরেশ্বর - ২ নং ব্লক কংগ্রেস সভাপতি জাসমির খান, জেলা কংগ্রেস সদস্য সেখ কবির হোসেন, শান্তিরাম মাল, সাতকড়ি দলুই, ময়ূরেশ্বর - ১নং ব্লক কংগ্রেস sc/st সেলের চেয়ারম্যান ধীরেন দলুই, ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস নেতৃত্ব সাইফার আলি, বাম দাস, রফিক সেখ প্রমুখ নেতৃবৃন্দ। জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ১৯৯৩ সালের ২১ শে জুলাই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল যুব কংগ্রেস কর্মীদের উপর পুলিশের নির্বিচারে গুলি বর্ষন ও লাঠি চার্জের ঘটনা সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখলেন। এবং ১৩ জন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সভা থেকে দাবী জানালেন সেই দিন যারা যুব কংগ্রেস কর্মীদের নারকীয় ভাবে হত্যা করেছিলো তাদের বিচার করে ফাঁসি দেওয়া হোক।

136
14884 views
2 shares

Comment