logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ডোনাল্ড!

পুনের অনুশীলনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দলের সঙ্গে থেকেও ছিলেন না বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। টাইমড আউট কাণ্ডে সাকিবের সমালোচনা করে অনেকটাই বিপাকে এখন এই প্রোটিয়া কিংবদন্তি। চুক্তি এখনো বলবৎ থাকার পরও, অনুশীলনে পেসাররা কোনো সাহায্যই পাননি ডোনাল্ডের। পুরোটা সময় দূরে দূরে সরে ছিলেন তিনি। গুঞ্জন আছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন অ্যালান ডোনাল্ড। টাইমড আউট। এই এক ইস্যুতে দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশ্ব। অনেকেই সাকিবের পাশে আছেন, কেউ-বা বিপক্ষে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সতীর্থদের পাশেই পেয়েছেন টাইগার কাপ্তান। স্রোতের বিপরীতে ছিলেন একজন, অ্যালান ডোনাল্ড। সাকিবের সিদ্ধান্তের সমালোচনা করে এসেছেন শিরোনামে। চুক্তি শেষ হতে বাকি অল্প কিছুদিন, তারপরও তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বোর্ড।

দলের সঙ্গে মানসিকতা মিলছে না, মাঠের সবার সঙ্গে তার দূরত্বটা স্পষ্ট। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দেখা মিললো দল থেকে বিচ্ছিন্ন এক অ্যালান ডোনাল্ডকে। মাঠে দল অনুশীলনে ব্যস্ত কিন্তু ডোনাল্ড একাকী হেঁটে বেড়ালেন মাঠ জুড়ে। দলের কোনো কিছুতেই যেন তার কোনো আগ্রহ নেই।

নেট সেশন শুরু হতেই বল হাতে তুলে নেন গেল ম্যাচে বিশ্বকাপ অভিষেক হওয়া তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। তাদের বোলিংয়ের পুরোটা সময় নিরব দর্শকের ভূমিকায় ছিলেন ডোনাল্ড। সাকিব প্রতিটা বল করেই এসে টিপস নিচ্ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। কিন্তু ডোনাল্ড টুঁ শব্দটি করেননি। কিন্তু বিশ্বকাপের প্রথমদিকে ঠিক অন্য এক ডোনাল্ডকে দেখা গিয়েছিল। পেসারদের নিয়ে সবসময় কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু অনুশীলনের প্রায় পুরোটা সময় পেস বোলারদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার। চুক্তির মেয়াদ শেষ না হলেও, হয়তো টাইগার ড্রেসিংরুমে আর মন টিকছে না তার। টিকবেও বা কিভাবে, এরই মধ্যে যে নতুন চাকরির প্রস্তাবও পেয়েছেন সাদা বিদ্যুত খ্যাত এই সাবেক পেসার।

গুঞ্জন আছে, বিসিবির সঙ্গে চুক্তি শেষে ডোনাল্ড দায়িত্ব নিচ্ছেন শ্রীলঙ্কা দলের পেস ডিপার্টমেন্টের। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে দুইয়ে দুইয়ে চার মেলানো সহজই বলা যায়।

154
2229 views

Comment