logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

লক্ষিভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতলো মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর মহিলা কর্মিরা ও এলাকার মহিলারা।

লক্ষিভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতলো মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর মহিলা কর্মিরা ও এলাকার মহিলারা।

বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই
পটাশপুর ২ নং ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও এর মহিলারা একপ্রকার অকাল দোল উৎসবে মাতলেন। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ৫০০ টাকা নয়। এবার প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে।
এই ঘোষণার পর মমতা বন্ধোপাধ‍্যায়ের ছবি ও হক্ষিভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা।
উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রি মিতালি জানা কুইলা।

158
12215 views

Comment