logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

অবৈধভাবে গাছ কেটে বিক্রির চেষ্টা বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডে

ছোটবেলায় গুরুজনেরা বলতেন একটি গাছ একটি প্রাণ | কিন্তু সেই উক্তি বর্তমান যুগে সমাজবিরোধীদের তান্ডবে বড়ই বেমানান | ঘটনা হচ্ছে বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডে একটি ৭০ বছরের পুরোনো অশত্থ বৃক্ষ কাটা হচ্ছিলো অবৈধ্যভাবে | উক্ত ওয়ার্ডের ছোটনীলপুর ঠাকুরপল্লী এলাকার একটি ক্লাবের বেশ কিছু সদস্য দাঁড়িয়ে থেকে এই গাছটি কাটাচ্ছিল | শোনা যায় সেইসব সমাজবিরোধী ছেলেরা নাকি ১৫ নং ওয়ার্ডের পৌরপিতা নিমাই মজুমদারের ঘনিষ্ট | গাছটি কাটার সময় উক্ত ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপ চ্যাটার্জী সেইসব দুষ্কৃতীদের বাধা দেন এবং ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে সরাসরি দেখাতে থাকেন এবং বনদপ্তরের জানিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন | আর তাতেই বেজায় ক্ষুব্দ হয়ে যায় উক্ত ক্লাবের এক সদস্য এবং সম্ভবত গাছকাটার মূল পান্ডা তথা স্থানীয় পৌরপিতা নিমাই মুজমদারের ডান হাত বলে এলাকায় পরিচিত তাপস দাস | তিনি যুব সভাপতি দীপ চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি দেন এবং গলা টিপে ধরেন বলে অভিযোগ | ঘটনা বেগতিক দেখে পৌরপিতা নিমাইবাবু বলেন এই বিষয়ে তার কিছুই জানা নেই , তিনি কাউকে গাছ কাটতেও বলেননি ! বনদপ্তরের অফিসাররা এসে গাছকাটাটি বন্ধ করে দেন এবং কিছু মালপত্র আটক করে নিয়ে যান | সাধারণ মানুষজন দীপবাবুর এই সমাজসেবামূলক কাজে ভীষণ খুশি কিন্তু অনেকেই বলেন দুষ্কৃতীদের ভয়ে তারা কিছুই বলতে পারেননা | ওয়ার্ডের মানুষ এও অভিযোগ করেন এইসব সমাজবিরোধীরা সকলেই ওয়ার্ডের পৌরপিতার সঙ্গে তৃণমূল কংগ্রেস করেন| অন্যদিকে রাজনৈতিক বিরোধী দলের এক নেতা বলেন এইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ! পৌরপিতার দলবল ওয়ার্ডে গাছকাটা , বিদ্যালয় ভাঙা , পুকুর বোজানো এইসব নোংরা কাজ করে বেড়ায় |

164
2327 views

Comment