logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

শিলিগুড়িতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এনজেপি আইওসি এর সামনে ব্যক্তিকে খু*ন

শিলিগুড়িতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এনজেপি আইওসি এর সামনে ব্যক্তিকে খু*ন।

এলাকার ক্ষমতা দখল ও জুয়ার আসর নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। আর এই ঘটনার জেরে শিলিগুড়ির এনজেপি আইওসি এর সামনে এক ব্যক্তিকে খু*ন করা হল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আইওসি গেট থেকে কিছুটা দূরে কালিপদ রায় নামে এক ব্যক্তিকে খু*ন করা হয়। এলাকার কিছু যুবকের বিরুদ্ধে খু*নের অভিযোগ উঠেছে। র*ক্তা*ক্ত অবস্থায় রাতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল থেকে এলাকায় এনজেপি থানার পুলিশ রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর শম্পা নন্দী ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।

এদিন জয়দীপ নন্দী জানান, জুয়ার বোর্ড নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা। পুলিশ বিষয়টি দেকছে। এর আগেও বেশ কয়েকবার এলাকায় ঝামেলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

114
4029 views

Comment