logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

জয়পুর সমবায় সমিতির সাধারণ সভা ৯ ই

আগামী ৯ সেপ্টেম্বর লক্ষীপুর মহকুমার জয়পুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় এই সমবায় সমিতির কার্যালয় কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় সমিতির সব সদস্য ও অংশীদারদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিনের সভার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- সমিতির বিগত অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, সমিতির ২০২৩-২৪ অর্থবর্ষের প্রভিশনাল তথা অডিটেড অ্যাকাউন্ট উপস্থাপন এবং আলোচনা সাপেক্ষে গ্রহণ ও অনুমোদন করা, সমিতির ২০২৪-২৫ অর্থবর্ষের সম্ভাব্য বাজেট উপস্থাপন সহ প্রয়োজনীয় আলেচনা সাপেক্ষে গ্রহণ ও অনুমোদন, ২০২৪-২৫ অর্থবর্ষে সমিতি এবং সমিতির সভ্যবৃন্দের ঊর্ধ্বতম ঋণ গ্রহণ ক্ষমতা আলোচনার মাধ্যমে নির্ধারণ এবং গ্রহণ ও অনুমোদন, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ।

এছাড়াও রয়েছে বিবিধ বিষয়ে আলোচনা। এই বার্ষিক সাধারণ সভায় সমিতির সকল সভ্য এবং শেয়ার হোল্ডারদের উপস্থিত থাকার জন্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সমিতির সম্পাদক হরিমোহন রবিদাস। বিজ্ঞপ্তির প্রতিলিপি প্রদান করা হয়েছে কাছাড়ের জেলা আযুক্ত, লক্ষীপুরের মহকুমা আয়ুক্ত, কাছাড়ের সমবায় সমিতির জোনাল জয়েন্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ও অ্যাসিস্টান্ট রেজিস্ট্রার, জয়পুর থানার ওসি, জয়পুর সমবায় সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কার্যকরী কমিটির সকল সদস্য, ব্রাঞ্চ ম্যানেজার অ্যাপেক্স ব্যাঙ্ক (শিলচর) এবং সংশ্লিষ্ট রেশন ডিলারদের।

144
5345 views

Comment