logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

আজ বদরপুরে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরকারের প্রণীত নতুন ওয়াকফ বিলের বিরুদ্ধে কণ্ঠ

আজ বদরপুরে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরকারের প্রণীত নতুন ওয়াকফ বিলের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা ছারিমুল হক লস্কর সাহেবসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এই সভায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে — ওয়াকফ সম্পত্তি আমাদের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার, এতে সরকারের হস্তক্ষেপ সম্পূর্ণ অনৈতিক ও সংবিধানবিরোধী।

সভা থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এই আইন বাতিলের দাবিতে গণতান্ত্রিকভাবে দেশজুড়ে আন্দোলনের সূচনা হবে।

আগামী শুক্রবার (জুম্মার নামাজে) প্রতিটি মসজিদে কালো কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ জানানো হবে — শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থান জানিয়ে।

এটা শুধু একটি আইন নয় — এটা আমাদের বিশ্বাস, আমাদের ইতিহাস, আমাদের অধিকার রক্ষার লড়াই।

আসুন, আমরা সকলে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হই, সচেতন হই, এবং শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাই। আর ঘরে বসে থাকলে হবে না এবার মাঠে নামতে হবে !
প্রস্তুত আছেন তো ?

#viralpost #trending #postoftheday #viral #trendingnow #islamicpost

159
4636 views

Comment