logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

মহিলা বিকাশের মেয়েরা আলোর উৎসবে দিন রাত এক করে এগিয়ে চলেছে,,,,,,,,,,,,, বাবু হক,

হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙালপুর জিপি র বাঙাল পুরে অবস্হিত মহিলা বিকাশের মেয়েরা আলোর উৎসব কালী পূজায় দিন রাত এক করে এগিয়ে চলেছে। উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে, যুগোপযোগী পরিবেশ বান্ধব,নানান রংয়ের ও সাইজের মোমবাতি তৈরি করে চলেছেন ব্যাক্তিগত ও গ্রুপ গত ভাবে স্বনির্ভর ,স্বরোজগার ও সঞ্চয় করে পরিবার ,পরিজনদের পাশে থাকতে মহিলারা এগিয়ে চলেছেন বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী গোপাল ঘোষ আমাদের প্রতিনিধিকে। প্রতিষ্ঠান ও এলাকায় গিয়ে দেখা গেল রোজগারের আশায় মহিলার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। মহিলা বিকাশ ভবনের আপনা বাজার চিত্রা ও নানা ধরনের মেলায় সহ এলাকার প্রায় চল্লিশ হাজারের বেশি মহিলা মহিলা বিকাশের মাধ্যমে স্বনির্ভর স্বরোজগার ও সঞ্চয় করে চলেছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে সমস্ত তথ্য সংরক্ষণ করছেন মহিলারাই। বাংলা বাঙালির বারো মাসে তেরো পাল,পার্বণ সামনে সোমবার সনাতন ধর্মাবলম্বীদের পূর্ব পুরুষদের স্মরণে, এলাকায় এলাকায় স্মশান ও ঘরে পরিষ্কার, পরিচ্ছন্ন ও রং এর কাজ চলছে, হরেকরকম আলোকে স্বজ্বায় স্বাজানোর প্রকৃয়া চলছে বলে জানান আর এক শুভাকাঙ্ক্ষী বিপ্লব ঘোষ ।আলোর উৎসব কালীপূজা ও ধাণতেরস তার আগে দিন রাত এক করে মোমবাতি তৈরি করে চলেছে। তিন , পাঁচ,ছয়,দশ, তেরো,তিরিশ, চল্লিশ টাকা থেকে দুইশত টাকা র এক পিস ও প্যাকেট মোমবাতি তৈরি হচ্ছে সাদা ও রঙিন। বিভিন্ন স্তরের অগ্রিম অর্ডার অনুযায়ী তৈরি হচ্ছে মোমবাতি। এসকল মোমবাতির নাম দাবার ঘুঁটি, বাটি বাতি, মন্দির বাতি, বিগ বাতি,তীলস্বাজ প্রদীপ বাতি, স্ট্যান্ড বাতি বলে জানা গেছে।

73
1026 views

Comment