logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

কেশিয়াড়ীতে ঔষুধ আনতে এসে নিখোঁজ মহিলার নেগুই থেকে দে/হ উদ্ধার,তদন্তে পুলিশ!

কেশিয়াড়ীতে ঔষুধ আনতে এসে নিখোঁজ মহিলার নেগুই থেকে দে/হ উদ্ধার,তদন্তে পুলিশ!

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নিগুই এলাকার জঙ্গল থেকে এক মহিলার মৃ/তদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃ/ত মহিলার নাম লক্ষ্মী মুর্মু, বয়স ৩৭ বছর। পুলিশ সূত্রে জানা যায়, গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার লক্ষ্মী মুর্মু বাড়ি থেকে ওষুধ আনতে পাশের জেলা কেশিয়াড়িতে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পুলিশের কাছ থেকে তারা জানতে পারেন, নিগুই এলাকার জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেহটি শনাক্ত করেন। মৃতদেহের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।‌ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মানব সিংলা জানান, জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃ/ত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

16
1018 views

Comment