logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ফেসবুকে পোস্ট হুমায়ুন কবীর! রাজনৈতিক দেউলিয়ার চরম বহিঃপ্রকাশ! ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।

ফেসবুকে পোস্ট হুমায়ুন কবীর!
রাজনৈতিক দেউলিয়ার চরম বহিঃপ্রকাশ! ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।

রাজনীতির ময়দানে যখন আদর্শ আর যুক্তিতে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখনই এই সরকার প্রতিহিংসার পথ বেছে নেয়। আজ আমার কন্যার শ্বশুরমশাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার মাধ্যমে রাজ্য পুলিশ আসলে প্রমাণ করল যে শাসকদল কতটা ভীত এবং রাজনৈতিকভাবে দেউলিয়া।
আমাকে জনবিচ্ছিন্ন করতে না পেরে এখন আমার আত্মীয়স্বজন ও পরিবারকে নিশানা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, হুমায়ুন কবির আপস করতে শেখেনি। গায়ের জোরে সম্পত্তি কেড়ে নেওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর আশীর্বাদ নয়। ২০২৬-এর নির্বাচনে এই অন্যায়ের কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেবে বাংলার জনতা।
লড়াই চলছে, লড়াই চলবে!
যত বেশি আক্রমণ করবেন, আমার লড়াই তত বেশি তীব্র হবে। ভয়কে জয় করেই জনতা উন্নয়ন পার্টি এগিয়ে চলবে। বাংলার মানুষ এই অন্যায়ের বিচার ঠিকই করবে।

যারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করছেন, তাঁদের মনে রাখা উচিত—দিন সবার সমান যায় না। আজ যারা ষড়যন্ত্র করছেন, কাল তাঁদেরই জনতার আদালতে জবাবদিহি করতে হবে। ষড়যন্ত্রের পাহাড় ডিঙিয়েই আমরা লড়ব এবং জিতব।
ইনশাআল্লাহ!

16
1199 views

Comment