বামেদের শ্মশানি শেষ পাঁচ বছর সহ্য করেছি! আর নয়। একশো বার। কিন্তু বাইরে গেলে সবাই সন্মান করতো। কারখানাও হচ্ছিল। কাজ ছিল। শিক্ষকদের সম্মান ছিল আর এখন..
নিজস্ব সংবাদ: কলকাতা, বাংলার নির্বাচনী আবহে নিজের স্পষ্ট মতামত তুলে ধরলেন বর্ষীয়ান মানবাধিকার কর্মী, সাংবাদিক AiMA, Social Media Activist- Rajib Sen জানালেন— ভোট শুধুমাত্র দল দেখে নয়, বরং নিজের পরিবেশ, সমাজ এবং দেশের উন্নতির কথা ভেবেই দেওয়া উচিত। তাঁর মতে, দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ হলেও তার আগে নিজের “ঘর” বা আশেপাশের পরিবেশ সঠিক থাকা জরুরি। তার বক্তব্যে উঠে আসে ৩৪ বছর বাম শাসনের কথা। বলুনতো?
বামেরা ভালো ?
জানি তো। বামেরাই সেরা। তাহলে আপনার আটকাচ্ছে কোথায় বামেদের ভোট দিতে?
ঠিক। কিন্তু মানুষ বলছে তৃণমূল প্রাতিষ্ঠানিক জোচ্চোরদের দল। ওদের তাড়াতে বিজেপি'কে লাগবে।
বাহ! এটা কেমন যুক্তি হলো? বাংলার মানুষ মানছেন বিজেপি মোটেও ভালো না। তারপরও ওদের কথা মাথায় আনছেন কেন? খারাপ তাড়িয়ে ভালো আনুন।
কিন্তু বামেরা তো জিতবে না। কটা জায়গায় জিতবে বলুন? শূন্য থেকে পাঁচ কি সাত।
এ' আবার কেমন কথা। আমরা সবাই মিলে ভোট দিলেই বামেরা জিতবে। আপনি ভোট না দিলে কী মঙ্গলগ্রহ থেকে এসে বামেদের জেতাবে? ক্লাসে ভালো সংখ্যা এরকমই হয়।
সে আপনি যাই বলুন। দেখেছেন গত ১৫ বছরে কেউ হেলাতে পারেনি!
তাই? গত ১৫ বছর তো সুযোগ পেয়েছিলেন মোদী। কটা চুরির বিচার করেছেন? কার শাস্তি হয়েছে? সব বিরোধী নেতার মত মতো বিজেপিতে ঢুকে যাবে। এখনই অনেকে যোগাযোগ রাখছে।
'জানি তো। বিজেপি জিতলে দলে দলে তৃণমূল বিজেপিতে চলে যাবে।'
তাহলে কী লাভ? বিজেপি তো আর বাইরে থেকে নেতা আনবে না? এখানকার লোক লাগবে। কোথা থেকে পাবে? তৃণমূল থেকে নেবে।
'ঠিকই বলেছেন। তবে তৃণমূল জিতলে রাজ্যটা বাংলাদেশ হয়ে যাবে।'
কীভাবে?
'মুসলমানদের বাড়াবাড়ি হয়ে যাবে।
কী বাড়াবাড়ি করেছে মুসলমানরা? কী দিয়েছেন বর্তমান সরকার ওদের? চাকরি? দেননি। পড়াশোনার সুযোগ? পায়নি। জমি? পায়নি। পেলোটা কী? যা পেয়েছে, যতটুকু পেয়েছে বামফ্রন্ট আমলে পেয়েছে। এই আমলে ধোকা পেয়েছে।
'অনেক বাংলাদেশী ঢুকে পড়েছে। ভরে গেছে।'
কোথায়? আপনার পাড়ায়?
না, আমার পাড়ায় নয়। অন্য জায়গায়।
কোথায়? কোথায় বাংলাদেশের মুসলমানরা সব দখল করে নিয়েছে?
তা জানি না। তবে করেছে। এত লোক বলছে, ভুল বলছে?
মানে, আপনি দেখেননি?
না দেখিনি। তবে শুনেছি। বিজেপি বলছে বেছে বেছে বের করে তাড়াবে।
ও। আমি তো শুনেছি রাজস্থান, গুজরাট দিয়েও পাকিস্তান থেকে অনুপ্রবেশ আটকাতে পারেনি বিজেপি সরকার। সেখানে বেছে বেছে বের করেনি কেন?
কে বলেছে আপনাকে ওই সব রাজ্যের সীমানা দিয়ে লোক ঢোকে পাকিস্তান থেকে?
লোকসভার সাইটে চলে যান। ছেলেকে বলবেন ও চট করে দেখিয়ে দেবে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রশ্নের জবাবে লিখিত ভাবে জানিয়েছেন।
তাই নাকি? জানি না তো।
খোঁজ নিন দাদা, ভোট দেওয়ার আগে ভালো করে সব জানুন।
আচ্ছা। কিন্তু তৃণমূলকে এবার তাড়াতেই হবে। রাজ্যটা তছনছ করে দিয়েছে। কী ছিল রাজ্যটা! কী করে দিল..
আগে ভালো ছিল বলছেন? বামেদের শ্মশানি শেষ পাঁচ বছর সহ্য করেছি! আর নয়।
একশো বার। কিন্তু বাইরে গেলে সবাই সন্মান করতো। ভিতরে কত শান্তি। কারখানাও হচ্ছিল। কাজ ছিল। স্কুল,কলেজে পড়াশোনা হত। সবচেয়ে বড় কথা শান্তি ছিল।'
তাহলে তখন যারা সরকার চালাতো এবার তাদের ভোট দিন।
ভোট দিলেই কি শান্তি ফিরবে? মিশরের ইতিহাস বইয়ের পাতায় পড়ে যেমন স্বচক্ষে দেখার ইচ্ছা থাকে, আগামী দিনে যে আসবে তার তো সেটাই হবে। কি বলেন?
রাজ্যটা তো শেষ! ভালো ছেলে-মেয়েরা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করে, সেখানেই কর্মরত।
লেবারদের কথা বলছেন? এই রাজ্যে এখন আর লেবার পাওয়া যায় না।
তাহলে কি করি বলুন তো? আপনি নিজেই ভেবে দেখুন...