logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় সাফল্য, ধনিয়াখালিতে গ্রেফতার ৬ অভিযুক্ত

হুগলির ধনিয়াখালিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলায় বড় সাফল্য পেল পুলিশ। ধনিয়াখালি থানার পুলিশ অভিযান চালিয়ে এফআইআরে নাম থাকা ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি থানায় ২০ মে ২০২৬ তারিখে ১৪২/২৬ নম্বর মামলা রুজু হয়। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৪২৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন ব্যাসপুর গ্রামের বাসিন্দা অজিত সিংহ রায়।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের মে ও জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী সময়ে একাধিকবার তাঁর বাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, তাঁকে শারীরিকভাবে মারধর করা হয় এবং পরে লোহার রড দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন।

তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন বিমলেন্দু বাগ ওরফে বিমল, নির্মলেন্দু বাগ ওরফে নিমু, অমলেন্দু বাগ ওরফে আমলু, নারান মাঝি, আশিম মাঝি ওরফে বান্টুল এবং মানসা দুলে। এদের মধ্যে প্রথম পাঁচজন ব্যাসপুর গ্রামের এবং মানসা দুলে কামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি ও ধরপাকড় অভিযান জোরকদমে চালানো হচ্ছে।

News Published West Bengal Hooghly District Pranesh Tewari

5
254 views

Comment