কলকাতায় সাভারকার জয়ন্তীতে হিন্দুমহাসভা-বিজেপির সমন্বয় ঘোষণা
কলকাতা: বীর সাভারকারের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে হিন্দু মহাসভার একটি প্রেসমিট অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে প্রায় শতাধিক হিন্দু মহাসভার সদস্য বিজেপির অনলাইন সদস্যপদ গ্রহণ করেন। তারা রাজনৈতিকভাবে হিন্দু মহাসভা ও বিজেপির সম্পৃক্ততা ঘোষণা করেন এবং বলেন যে তারা বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই করবেন কারণ বর্তমান সরকার সনাতনী জাতীয়তাবাদী আদর্শে কাজ করছে।
ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান, আরএসএসের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব হেডগেয়ার ও গুরুজী গোলওয়ালকর হিন্দু মহাসভার সদস্য ছিলেন, যা বিজেপির রাজনৈতিক ভিত্তি। হিন্দু মহাসভার এই সিদ্ধান্তকে সনাতনী জাতীয়তাবাদী আদর্শের জয় ও হিন্দুস্বরাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অনামিকা মন্ডল, সন্দীপন সরকার, ডক্টর দেবব্রত দত্ত, শ্রীমন্ত পালিত, আশুতোষ মজুমদার, অন্তরা মিত্র সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।