logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

নলিনী গুহ সভাগৃহে অনু স্বর শ্রুতির নববর্ষের আহ্বান অনুষ্ঠান

কলকাতা: ২৮শে মে ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় নলিনী গুহ সভাগৃহে "অনু স্বর শ্রুতি"র সৃজনশীল নান্দনিক সন্ধ্যা "নববর্ষের আহ্বানে" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কাজল সুর। উজ্জ্বল উপস্থিতিতে ছিলেন শ্রী গৌতম মিত্র, শ্রীমতি লিপিকা ঘোষ, শ্রী সুনীল বণিক, শ্রী জ্যোতির্ময় রায়, মধুমিতা রায়, শ্রী অনিন্দ্য গুপ্ত এবং শ্রীমতি লিপিকা দাস।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রীমতি রুপালি সরকার। অতিথি শিল্পী হিসেবে ছিলেন শ্রীমতি অনিন্দিতা সেন ও শ্রীমতি কবিতা রায় দাসগুপ্ত। নৃত্যে উপস্থিত ছিলেন সুচরিতা চট্টোপাধ্যায়। আবৃত্তি পরিবেশন করেন রবীন্দ্রনাথ সরকার, রাজর্ষি দাসগুপ্ত, অঞ্জনা রায়, শিপ্রা মুখার্জি, শিখা দে, দীপমালা ব্যানার্জি, অর্পিতা চক্রবর্তী, সুকন্যা ঘোষ ও অমলতাস। সংগীত পরিবেশনায় ছিলেন সৃজন ভদ্র, শুভাশিস মুখার্জি, শ্রাবণী দাস, চিরন্তন ঘোষ, শুক্লা মিত্র, শম্পা পোদ্দার, রীতা চ্যাটার্জী, সোমা দেব, দেবাশীষ ব্যানার্জি ও পিয়া দত্ত। নাটক পরিবেশন করেন টুলটুল দত্ত, সংঘমিত্রা গিরি, সুজিত চৌধুরী, ইন্দ্রানী চৌধুরী ও কথা সাগর।

সর্বাঙ্গীণ ব্যবস্থাপনায় ছিলেন চৈতালী নন্দী, স্বপন রায় চৌধুরী, শর্মিষ্ঠা দাস, যতীন দাস ও চন্দন মুখার্জি। এই অনুষ্ঠানটি সৃজনশীল ও সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ হয়।

5
5 views

Comment